জেনে নিন , ডায়েটিং থেকে হতে পারে ক্যান্সার !

স্বাস্থ্য
ডেস্ক : ডায়েটিং থেকে ক্যান্সার হতে পারে। সম্প্রতি এক গবেষণায় এই
ভয়ংকর তথ্যটি উঠে এসেছে৷ আপনি যদি ভেবে থাকেন, ডায়েটিং করছেন বলেই আপনি
একেবারে নো রিস্ক জোনে রয়েছেন, তাহলেই রিস্কটা সবচেয়ে বেশি।
শুধু ক্যান্সার নয়, ভুলভাল ডায়েটিং থেকে শরীরে থাবা বসাতে পারে
ডায়েবেটিস সহ নানারকম জটিল রোগও। আমেরিকা, নরওয়ে আর দক্ষিণ কোরিয়ার কিছু
গবেষকের মতে, ওজন যত কম হতে থাকে, ততই কিছু বিষাক্ত ও শরীরের পক্ষে
ক্ষতিকর (জৈব পদার্থ) পদার্থ মিশতে থাকে রক্তে। ফলে রক্ত ক্রমশ দূষিত হয়ে
পড়ে। পরীক্ষার জন্য ৪০ বছরের বেশি বয়সের ১০৯৯ জনের উপর পরীক্ষা চালিয়েই
এই তথ্যটি খুঁজে পেয়েছেন তাঁরা।
গত দশ বছর ধরে এদের পরীক্ষা করা হয়েছে,যারা প্রবলভাবে ডায়েটিং করছেন।
আর যতবারই এদের রক্তপরীক্ষা করা হয়েছে, ততবারই এদের রক্তে দূষিত পদার্থের
মাত্রা বেশি পাওয়া গেছে। কারণ মাত্রাতিরিক্ত কম খেলে শরীরের হজম
প্রক্রিয়া ঠিকমতো হয় না। ফলে অনেক ক্ষতিকর পদার্থ জমতে থাকে শরীরে। কারণ
অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেদের মতে ডায়েটিং করে ক্ষতি করি নিজেদের
স্বাস্থ্যেরই। এতে বিগড়ে যায় পুরো বডি
No comments:
Post a Comment