Showing posts with label Education Tips. Show all posts
Showing posts with label Education Tips. Show all posts

Wednesday, March 4, 2015

মাধ্যমিকের ত্রিকোণমিতি আর কোন ব্যাপার না !! সমাধান একটি মাত্র সফটওয়্যারে !!

ত্রিকোণমিতি আর কোন আপনার কাছে কঠিন মনে হবে নাঃ

অনেকে শিক্ষার্থী আছে ত্রিকোণমিতি খুব ভাল করতে পারে কিন্তু  অনেক সময় নিজের কিছু অসতর্কতার কারনে তারা শেষ পর্যন্ত অংক শেষ করতে পারে না । তারা বুঝতেও পারে না যে তারা কোথায় ভুল করেছে আর কিভাবে সেটা শেষ করবে । তাদের জন্য আজ আমি নিয়ে আসলাম অসাধারণ একটি সফটওয়্যার ত্রিকোণমিতি সমাধান । এখানে যেকোন ত্রিকোণমিতির অংক দেবার সাথে সাথেই সমাধান করে দেবে তাও আবার Step by Step . আপনি এ থেকে আপনার স্টুডেন্টদের জন্য নতুন অংক তৈরিও করতে পারবেন !!
তাহলে আর দেরি কেন??
ডাউনলোড  করুন !!

Link Download
...Install করুন ।
ওপেন করুন।
আর অংক করুন !!
আজ এটুকুই, ভাল থাকবেন ।

আপনিও পারবেন ইংরেজিতে অনর্গল কথা বলতে (কথা দিলাম)। জাস্ট এই ১০ টি টিপস ফলো করুন। আরও আছে কেন আপনি কোনদিনই ইংরেজি শিখতে পারবেন না, তার কারণ ও প্রতিকার !

ইংরেজি আমাদের জীবনের জন্য একটা অতি প্রয়োজনীয় ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকাল প্রতিনিয়ত ইংরেজীর মুখোমুখি হচ্ছি। যাই হোক, ইংরেজির প্রয়োজনীয়তা বলে বলে পোস্টটি অতিরিক্ত বড়  করতে চাচ্ছি না। কারণ আপনারা জানেন কেন ইংরেজি শিখতে হবে আর তাই এই পোস্টটি পড়তে শুরু করেছেন।
এবার তাহলে টিপস গুলো দেখে নেওয়া যাকঃ
(১) ইংরেজিতে চিন্তা করুনঃ আমি আপনাকে প্রথমেই এই কথাটা বলব, "ইংরেজিতে ভাবুন" ইংরেজি শেখার জন্য। কিভাবে ভাববেন, কী ভাববেন?
সবকিছুই ইংরেজিতে ভাবুন।
আগে যা যা মনে মনে বাংলায় ভাবতেন তা ইংরেজিতে ভাবতে শুরু করে দিন। এখন কি করব, বন্ধুর সাথে কোথায় যাবো, সব কিছু ইংরেজিতে ভাবতে শুরু করুন। এবার দেখবেন, আপনি আপনার ভাবনার অনেক শব্দের মানে জানেন না। তখন কি করবেন?
এই জন্যইতো গুগল ট্রান্সেলেটর। তাছাড়াও আরও অনেক বাংলা অভিধান ইন্টারনেটে আছে। কিংবা ভালো কোন ডিকশনারী পিসিতে কিংবা স্মার্টফোনে ইন্সটল দিয়ে রাখুন। এবার প্রয়োজনীয় বাংলা শব্দটির ইংরেজি জেনে নিন।
(২) ইংরেজি উপন্যাস পড়ুনঃ বই পড়া নিঃসন্দেহে ভালো অভ্যাস। কাজেই বই পড়া মিশনে নেমে পড়ুন। এবার আপনার প্রথম দায়িত্ব হল, আগে বের করে নেওয়া আপনি কোন ধরনের বই বেশী পছন্দ করেন। আপনার পছন্দের ঘরনা থেকে ইংরেজি বইটি বেছে নিন। প্রথম দিকে হালকা এবং সহজ ইংরেজিতে লেখা এমন বই পড়ুন। এতে করে আপনি আনন্দে আনন্দে ইংরেজি শিখতে পারবেন। বই কেনার ইচ্ছা না থাকলে ইন্টারনেটতো রয়েছেই। পছন্দের বইটি ডাউনলোড করে নিন কিংবা অনলাইনেই পড়ুন।
(৩) ইংরেজি পত্রিকা পড়ুনঃ দেশ-বিদেশের খবর রাখলে দেখবেন এই যুগের মানুষের সাথে বেশ সুন্দরভাবে আপনি মিশতে পারছেন আর বিভিন্ন আলোচনায় আংশ নিতে পারছেন। এই জন্যই আপনার পত্রিকা পড়া উচিত। কিন্তু সেটা যদি ইংরেজিতে হয় তাহলে নিশ্চয়ই আরও ভালো। তাই না? হ্যা ঠিক তাই। কাজেই এর পরে যখন পত্রিকা কিনবেন আশা করি ইংরেজি পত্রিকা কিনবেন। আর এই ডিজিটাল যুগে অনলাইনতো আছেই আপনার জন্য। ইচ্ছা করলে ইন্টারনেটে ইংরেজি পত্রিকা পড়তে পারেন।
(৪) ডায়েরী লিখুন ইংরেজিতেঃ ডায়েরী লেখা একটা ভালো অভ্যাস। ধরুন আপনি একজন বিখ্যাত ব্যক্তি হয়ে গেলেন তখন আপনার জীবনী লেখাতে কাজে লাগবে :-P । আর তা না হলেও সমস্যা নেই। আপনি ইংরেজিতে ডায়েরী লেখা চর্চা করুন। কি লিখবেন? আচ্ছা, সাহিত্য না লিখলেও চলবে। সারাদিন যা করছেন, তাই লিখুন এক পৃষ্ঠা। এতে আপনার রাইটিং স্কিল বাড়বে।
(৫) ইংরেজি সিনেমা দেখুনঃ  সিনেমা দেখতে কে-ই না পছন্দ করে! সবাই কম বেশি সিনেমা দেখে। এখন থেকে ইংরেজি সিনেমা দেখুন। ওদের প্রযুক্তি দেখে দেখে পুলকিত হবেন। কে জানে কবে, আপনিও এমন কিছু তৈরী করে ফেলেন! হু, ইংরেজি সিনেমা দেখুন ইংরেজি সাব-টাইটেলসহ। প্রায় সকল ইংরেজি সিনামার সাবটাইটেল পাবেন গুগলে। প্রথমে সাব-টাইটেলসহ দেখুন, কিছুদিন পরে সাব-টাইটেল ছাড়াই দেখুন। এতে আপনার ইংরেজি লিসেনিং স্কিল বাড়বে। 
(৬) ইংরেজি সংবাদ দেখুনঃ ঐ যে, ঐ কথা । আপডেট থাকতে পারছেন আবার লিসেনিং স্কিল বাড়তেছে। কাজেই এখন থেকে যখন সংবাদ দেখবেন তখন সংবাদ ইংরেজিতে দেখার চেষ্টা করুন। 
(৭) সঙ্গী খুঁজুনঃ আপনার মত আরেকজনকে খুঁজে বের করুন, যে আপনার মতই ইংরেজি শিখতে চাচ্ছে। তারপরে দুজন আলোচনা করুন। ইংরেজিতে  কথা বলুন। প্রয়োজনে দুজন একই বই কিনে একই জিনিস পড়ে চেষ্টা করুন ঐ সকল ব্যাপারে কথা বলতে । 
(৮) শব্দভান্ডার বাড়ানঃ এই ভোকাবুলারি সবাই আগে শিখতে বলে। আর আমি এটা প্রায় শেষের দিকে দিলাম। কারণ এ পর্যন্ত আপনি জীবনে নিশ্চয়ই কম ভোকাবুলারি শিখেন নাই, তবুও ইংরেজিতে কথা বলতে পারেন না। তাই শেষের দিকে এনে দিলাম। যাই হোক, প্রতিদিন অন্তত ১০ টি বিষয়ভিত্তিক বা প্রয়োজনীয় ইংরেজি শব্দার্থ শিখে নিন। 
(৯) ইংরেজি কথপোকথন পড়ুনঃ ইংরেজি কনভারসেশন পড়ুন। এতে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তার পূর্ণ ধারণা পাবেন। এবার কোন বন্ধু কিংবা পরিবারের কারো সাথে চর্চা করুন কনভারসেশনটি। 
(১০) অনুশীলন... অনুশীলন... অনুশীলনঃ অনেকেই আছে ইংরেজি শেখার জন্য প্রায় সবকিছুই করে কিন্তু সেটা বড়জোড় ৭ দিনের জন্য। জেনে রাখুন 
এটা করলে আপনি কোনদিনই ইংরেজি আয়ত্ত্ব করতে পারবেন না। কাজেই লেগে থাকুন। খুব বেশি হলে তিন মাস। তিন মাসেই আপনি ইংরেজির সমদ্র 
হয়ে যাবেন। আর আমরা ঐ সমুদ্রে মাঝে মাঝে জাহাঝ নিয়ে যাবো :v । 
*** এবার কিছু কথা বলে রাখি, কি কি কারণে  আপনি কোনদিনই ইংরেজি শিখতে পারবেন নাঃ
(১) আমার উপরের প্রক্রিয়াটি যদি বলেন দীর্ঘমেয়াদি আর সময় সাপেক্ষ তাহলে এটাই যথেষ্ট আপনার ইংরেজি না শিখতে পারার জন্য। কারণ আপনি 
জীবনে কমপক্ষে ১০ বছর ইংরেজি প্রাইভেট পড়ে কাটাইছেন। তাতে লাভটা কি? কিছুই না, আপনি কিছুই শিখতে পারেন নাই। এজন্যই উপরের প্রক্রিয়াটি ফলো করুন।
(২) একাডেমিক পড়া নিয়ে পড়ে থাকলেই হবে না। হয়তো একটা সিলেবাসের অংশ পড়ে ইংরেজিতে ভালো রেজাল্ট করা যায় কিন্তু সত্যিকার অর্থে ইংরেজি শেখা হয় না। ইংরেজি শেখার জন্য লাগবে নিজের আলাদা প্রচেষ্টা, শুধু পরীক্ষার রেজাল্ট নয় (এটা ইংরেজির পাশাপাশি সব বিষয়ের ক্ষেত্রেই প্রযোয্য)। 
(৩) সংকোচ করলে পারবেননা ইংরেজি শিখতে। অনেকে লজ্জা পান ইংরেজি কারো সামনে বলতে কিংবা ভাবেন আরও একটু ভালো করে শিখে নেই তখন বলব। এমন করলে আপনি বুড়ো হয়ে যাবেন তবুও আপনার ইংরেজি বলা হয়ে উঠবে না। কাজেই যা পারেন তাই বলেন। দেখবেন আপনি ধীরে ধীরে কিন্তু সত্যিই সাফল্যের দিকে এগুচ্ছেন। 
আত্মবিশ্বাসী হন। আর লেগে থাকুন। সাফল্য এসে ধরা দিবেই দিবেই দিবেই। কথা দিলাম।

Sunday, March 1, 2015

এবার যেকোন গাণিতিক সমস্যা সমাধান করবে আপনার স্মার্টফোন, শুধু স্ক্যান করুন এবং সমাধান বের করুন। [Android, Windows, iOS]

 

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
গণিত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলেও আমাদের কাছে ব্যক্তিবিশেষে গণিতের মূল্যায়ন একেক রকম। ছোটবেলায় পাড়া-প্রতিবেশি অনেকেই দেখতাম গণিত পরীক্ষায় প্রত্যেক বছর ফেল করছে আমার অনেকের কাছে গণিত নাকি অনেক মজার ব্যাপার। যখন হাইস্কুলে পড়তাম তখন বন্ধুরা মিলে মজার মজার গাণিতিক সমস্যা সৃষ্টি করে সেগুলো নিজেরা সমাধানের চেষ্টা করতাম। অবসর সময় গুলোতে গণিত নিয়ে মজার কোন ম্যাজিক কিংবা ধাঁধা সৃষ্টি করাও ছিলো মজার কাজ। কিন্তু দুঃখের কথা সেদিনের সেই গণিত এখন আর আগের মতো টানেনা, গণিত মানেই ক্যালকুলেটর ব্যবহার করে সহজ সমাধানের প্রচেষ্টা। বর্তমান ছাত্র-ছাত্রীরা এখন এতোটাই যন্ত্র নির্ভর হয়েছে যে আমার এক স্টুডেন্টের হাত থেকে একদিন ক্যালকুলেটর কেড়ে নিয়ে বললাম ১ ভাগ ১ = কত? সে উত্তর দিলো শুন্য (কেউ আমারে মাইরালা!)! তবে কেউ ভাববেন না যে আমি তাদেরকে পরিশ্রমী বানানোর উদ্দেশ্যে আজকের টিউন করছি। আমি আজ তাদের অলস মস্তিষ্ককে আরো অলস করার লক্ষ্যে টিউনটি করছি। না বুঝলে বুঝিয়ে বলছি, আসলে আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি সেটা দিয়ে হাতে টাইপ করে ক্যালকুলেশন করতে হয়। তাও সেটা আবার কিছু সীমাবদ্ধ ক্ষেত্রের মাঝে থেকে। আজ আমি দেখাবো কিভাবে আপনার স্মার্টফোন ব্যবহার করে জটিল জটিল গাণিতিক সমস্যা শুধু মাত্র স্ক্যান করে সমাধান বের করতে পারবেন। তবে দেরী না করে চলুন শুরু করি।

PhotoMath – ফটোম্যাথ

PhotoMath হলো এমন একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন যার সাহায্যে খুব সহজেই যেকোন গাণিতিক সমস্যাকে ফোন দিয়ে স্ক্যান করলে সেটা সেকেন্ডের মধ্যে তার সমাধান বের করে দিবে। আমি এরকম একটি অ্যাপ্লিকেশন প্রায় ১বছর থেকে খুঁজছিলাম কিন্তু গত ৬মাস আগে এই অ্যাপ্লিকেশনটির দেখা পাই। তবে দুঃখের কথা হলো অ্যাপ্লিকেশনটির iOS এবং Windows ভার্সন থাকলেও কোন Android ভার্সন ছিলো না। তাই ভেবে রেখেছিলাম যেদিন Android ভার্সন বের হবে সেদিন টিউন করবো। কাল অ্যাপ্লিকেশনটির অ্যান্ড্রোয়েড ভার্সন অফিশিয়ালি রিলিজ হওয়াতে আপনারা গরম গরম পেয়ে গেলেন। ডাউনলোড শুরু করার আগে চলুন অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। তবে প্রথমেই দেখে নেওয়া যাক যে অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে। নিচের ছবিটি দেখলে হয়তো আপনাদের ধারনা স্পষ্ট হবে।
শুধু ফোন দিয়ে ম্যাথমেটিকেল প্রবলেমগুলো স্ক্যান করুন | ফলাফল নিজেই দেখুন

PhotoMath Special Feature – ফটোম্যাথ বিশেষ সুবিধা

আমি আগেই বলেছি যে অ্যাপ্লিকেশনটি খুব দ্রুত ম্যাথমেটিকেল ক্যালকুলেশন করতে পারে। অ্যাপ্লিকেশনটি আমি যখন আমার ফোন দিয়ে প্রথম ব্যবহার করি তখনি খুব আশ্চর্য হয়ে যাই এর দ্রুত ক্যালকুলেশন ক্ষমতা দেখে। অ্যাপ্লিকেশনটি দিয়ে সাধারন ক্যালকুলেশন সহ কিছু জটিল হিসাবও খুব সহজে করা যায়। তবে আমি তাদের মধ্যে কিছু ফিচার সমন্বনিত একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি।
কিছু ফিচার | এগুলোই কিন্তু শেষ নয় | আপনার জন্য আরও আছে
উপরের টার্মগুলো ছাড়াও আপনি মডুলাস তথা পরম মানের অঙ্কগুলোরও সমাধান করে ফেলতে পারবেন। যোগ বিয়োগ গুন কিংবা ভাগ অঙ্ক তো চোখের পলকে করে ফেলতে পারবেন কিন্তু আরো জটিল কিছু হিসাব কতো সহজে হয় সেটাই চলুন দেখে নেই কিছু সমস্যার চিত্রের সাহায্যে। যা আপনি এখনি চেক করে দেখতে পারবেন।
  • জটিল বীজগাণিতিক সমীকরন খুব সহজেই সমাধান করতে পারবেন।

  • ভগ্নাংশের অঙ্ক সমাধান করতে পারবেন।

  • সরল সমীকরন সমাধান করে অজানা রাশির মান নির্ণয় করতে পারবেন।

  • রুট কিংবা পাওয়ারের অঙ্কের সমাধান বের করতে পারবেন।

  • সহজ ক্যালকুলেশন সুবিধা, শুধু নিজের ইচ্ছেমতো সমীকরন স্ক্যান করুন। তারপর তাৎক্ষণিক ফলাফল কিংবা সম্প্রতি স্ক্যান করা ফলাফল সমূহ দেখতে পারবেন।

ডাউনলোড PhotoMath

ফিচারসমূহ যদি মনে ধরে তাহলে নিশ্চয় ডাউনলোড করতে মন চাইবে। অ্যাপ্লিকেশনটি যেহেতু iOS, Windows Phone এবং Android এ কাজ করবে সেহেতু তিনটার আলাদা আলাদা ডাউনলোড লিংক দেওয়ার চাইতে সবগুলো ডাউনলোডের জন্য মিলিত লিংক দিলাম। নিচের ডাউনলোড লিংক থেকে আপনার ডিভাইস অনুযায়ী ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষে ইনস্টল করার পরেই সব আপনার হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি হওয়াতে আপনি অবাধে সব ব্যবহার করতে থাকুন। টিউনের প্রথমে বলেছি অ্যাপ্লিকেশনটি ছাত্রদের অলস বানাতে দেওয়া হয়েছে! আসলে আমি চাই আপনারা নিজে পরিশ্রম করে আমার কথাটি মিথ্যা প্রমাণ করে দিন।

Thursday, February 26, 2015

ডাউনলোড করে নিন Accounting Software আর সহজেই সেরে ফেলুন দৈনন্দিন হিসেব নিকাশ

 Know me on fb
জীবনের সব ক্ষেত্রে হিসেব এর গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেক ঝামেলার কারনে আমরা বিষয় টি কে গুরুত্ব না দিয়ে যেভাবে চলছে সে ভাবে চলবে ভেবে এড়িয়ে যাই। কিন্তু এই সফটওয়্যার টি খুবই সাহায্য করবে। সফটওয়্যার টি ব্যবহার এর সুবিধা সমুহঃ
1. User friendly user interface with key board integration.

2. Secure with login system.

3. Multi user system.
4. Online and offline using capacity.
5. Single and multi pc using system.
6. Date to date transaction report.

7. Account ledger.

8. Pdf generator

9. Database backup and restore.
10. Easy to use
11. And more

সফটওয়্যার টি ফ্রী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Ads Inside Post